জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি স্পিকারের শ্রদ্ধা

আপডেট: December 16, 2021 |
print news

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবস উপলক্ষে ভোরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন স্পিকার।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now