নারায়ণগঞ্জ থেকে গাঁজাসহ শাহিদা গ্রেপ্তার

আপডেট: June 7, 2022 |
print news

নারায়ণগঞ্জে শাহিদা ওরফে পরিমণি নামে ৪৫ বছর বয়সী এক নারীকে গাজাঁসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পরিমণি ফতুল্লা থানার ধর্মগঞ্জ মাওলা বাজারের সাইফুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল বারেকের স্ত্রী।

ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে পরিমণিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১৯৫ পুরিয়া গাঁজা ও গাঁজা বিক্রির দুই হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা করা হয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now