টঙ্গীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট: July 20, 2022 |
দূর্ঘটনা
print news

গাজীপুরের টঙ্গীর শিলমুন এলাকায় সিলেট থেকে ঢাকাগামী পাথর বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় আলাল সরকার নামে এক স্পেন প্রবাসী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকেলে ঘটনা ঘটে।
এসময় স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

নিহত আলাল গাজীপুরের পুবাইল মিজান মার্কেট এলাকার মৃত রেশু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায় টঙ্গী থেকে মোটরসাইকেল যোগে পুবাইলের দিকে যাচ্ছিলেন নিহত আলাল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ড্রামট্রাক থাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে পরিবারের
কাছে হস্থান্তর করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

Share Now