শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট: October 13, 2022 |
Boishakhinews24 33
print news

বাংলাওয়াশ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

বৃহস্পতিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় ৮টায়।

বাংলাদেশ তাদের একাদশে দুইটি ও পাকিস্তান একাদশে একটি পরিবর্তন করেছে। এক ম্যাচ পর বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। তাদের জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন ও এবাদত হোসেন।

পাকিস্তানের একাদশে পেসার শাহনেওয়াজ দাহানির জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ হাসনাইন।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

পাকিস্তান একাদশ

মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), শান মাসুদ, শাদাব খান, ইফতিখার আহমেদ, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now