করোনায় বিশ্বজুড়ে মৃত্যু-শনাক্ত কমছে

আপডেট: January 23, 2023 |
inbound5190765718822914954
print news

বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। এদিকে গত একদিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে।

সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩৮ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৪৬ হাজার ৩৫১ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৮৬৬ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৩৩ লাখ ১৭ হাজার ৭৪৭ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৪৫০ জন এবং মারা গেছেন ৩২৬ জন।

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৭৩ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৯ জন এবং মারা গেছেন ৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬২৪ জন এবং মারা গেছেন ২৪ জন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৭৭ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৮০ জন এবং মারা গেছেন ৪১ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৭২৯ জন এবং মারা গেছেন ৪১ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫ জন এবং মারা গেছেন ৬৭ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১৮৭ জন এবং মারা গেছেন ২৭ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৭ জন এবং মারা গেছেন ৩৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Share Now

এই বিভাগের আরও খবর