গুরুদাসপুরে মহাসড়ক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট: January 28, 2023 |
inbound5405195423398328542
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা মোড় এলাকা থেকে আবু সাঈদ (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও ওসি আব্দুল মতিন জানান, এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলা অংশের কাছিকাটা মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে সিআইডির ফরেনসিক বিভাগের তৎপরতায় তাৎক্ষণিক লাশটির পরিচয় শনাক্ত করা হয়। সে অনুযায়ী নিহত ব্যক্তির নাম আবু সাঈদ।

তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বগুড়ার কাহালু উপজেলার আলোকছত্র গ্রামের আবু জাফরের ছেলে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে

Share Now