বগুড়ার শেরপুরে শেখ কামাল অ্যাথলেটিকস প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

আপডেট: January 28, 2023 |
inbound1107356105695241949
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্রে বিতরণ করা হয়েছে।

২৮ জানুয়ারি(শনিবার) বিকালে বগুড়ার শেরপুর ডিজে হাইস্কুল খেলার মাঠে উপজেলা প্রশাসনের আয়োজিত সমাপনি অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর-ধনুট আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

এছাড়া অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার, শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, শেরপুরের উলিপুর আমেরিয়া সমতুল্যাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই বারী,স্হানীয় ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আকতার উদ্দিন, আওয়ামী লীগ নেতা শামীম ইফতেখার শামীম, পিএস কোরবান আলী মিলন, ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর বাবু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক। পরে অনুষ্ঠানের প্রাধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা উপজেলা প্রশাসনের আযোজিত অ্যাথলেটিকস প্রতিযোগিতার ৩২টি ইভেন্টে অংশ নেওয়া উপজেলার বিভিন্ন স্কুল – মাদ্রাসার বিজয়ী ছাত্র- ছাত্রীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

Share Now