সিংগাইরে গৃহবধুর আত্নহত্যা, স্বামী গ্রেফতার

আপডেট: March 8, 2023 |
Boishakhinews24.net 115
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : ভালো বেসে বিয়ে করার পর বছর না যেতেই গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন মহুয়া মোহনা (১৮) নামের এক গৃহবধূ। মাত্র ১১ মাসের সংসার জীবনের ইতি টেনে স্বামীর মানসিক নির্যাতনের শিকার হয়ে আত্নহননের পথ বেছে নেন বলে নিহতের পরিবারের অভিযোগ।

নিহত ওই গৃহবধূ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ ধল্লা গ্রামের আঃ মোন্নাফের মেয়ে।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে নিহতের বাবা বাদি হয়ে মহুয়ার স্বামী সোহান (২৫) তার চাচা লাবু(৫৫) ও ফুফু সখিনাকে (৬৫) আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ সোহানকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সোহান পার্শ্ববর্তী ফোর্ডনগর ভোতা পাড়া গ্রামের লেবু মিয়ার পুত্র।

নিহতের পরিবার জানান, মহুয়া মোহনের বিয়ের পর থেকেই তাকে সোহান তার চাচা লাবু ও ফুফু সখিনার কু-পরামর্শে মানসিক নির্যাতন করত। এ নির্যাতন সহ্য না করতে পেরে আত্নহত্যায় প্ররোচিত হয়ে গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে স্বামীর বসতবাড়ির পূর্ব ভিটার চৌচালা টিনের ঘরের আঁড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস নিয়ে মারা যান।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর