জাতীয় শিশুদিবসে সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মসূচি

আপডেট: March 15, 2023 |
Boishakhinews24.net 259
print news

সিলেট প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত শান্তি সমাবেশের কর্মসূচি গ্রহণ করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ।

কর্মসূচীর মধ্যে রয়েছে- ১৭ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।

বেলা আড়াইটায় শিশু কিশোরদের অংশ গ্রহণে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা।

১৮ মার্চ শনিবার বিকাল ৪টায় চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত শান্তি সমাবেশ এবং আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।

কর্মসূচিতে আওয়ামী লীগের সর্বস্তরের আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

Share Now