শিবগঞ্জে জমাজমি সংক্রান্ত জেরে মারপিটের ঘটনায় নিহত ১, গ্রেফতার ২

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন ময়দানহাট্রা ইউনিয়নে জমাজমি সংক্রান্ত ধরে মারপিটের ঘটনায় নুরুল ইসলাম(৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এবিষয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ দুইজনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেন।
বুধবার ১৪ মার্চ রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নুুরল ইসলাম মারা যান।
নিহত নুরুল ইসলাম শিবগঞ্জের ময়দানহাট্রা ইউনিয়নের কালুগাড়ী মধ্যপাড়া গ্রামের মৃত- মাবেজ আলীর ছেলে। নিহতের ছোট ভাই লুৎফর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। শিবগঞ্জ থানা পুলিশ ওই ঘটনায় দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতারা হলেন-একই গ্রামের মৃত আসমত আলীর ছেলে আব্দুস সাত্তার(৭০) ও তার মেয়ে মেরিনা বেগম।
ঘটনার বিবরণ জানা যায়, কালুগাড়ী মধ্যপাড়া গ্রামের মোনশা মিয়া বিভিন্ন সময় বিভিন্ন জনের নিকট তার জমি বিক্রি করে।তিন আব্দুস সাত্তারের নিকটেও তিনটি দলিলে মোট ৩৮ শতক জমি বিক্রি করলে সে দলভুক্ত হয়ে চাষাবাদ করে।
একপর্যায়ে আব্দুস সাত্তার ওই জমিসহ বাড়ি ঘর তার মেয়েদেকে লেখে দেন। কিন্ত সাত্তারের কেনা জমির দাগ নং ভুল থাকায় তার ৩৮ শতক জমির মধ্যে ৫ শতক জমি টেকে।
এ নিয়ে গ্রামে বেশ কয়েক বার দেন দরবার হলে দলিল সংশোধনে মিমাংসায় আসে। এরপর ওই মিমাংসা সাত্তার না মালিলে জমির মুল মালিক মোনশা ওই জমিতে ধানের চারা রোপন করেন।
ঘটনার দিন ১২ মার্চ (রোববার) সকাল ৮ টার দিকে সাত্তার, তার মেয়ে মিরিনা, মেরিনার পূর্বের স্বামী জাইদুল ইসলামসহ তার তিন ছেলে মেনাজুল ইনদাদুল ও আহসান লাঠি শোঠা,দা ও বটিসহ বেশ কয়েক লোক নিয়ে ওই জমির ধানের চারা উল্টাতে যায়।
এতে করে মোনশার সহিত কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়।ওই সময় নুরুল ইসলাম তাদের নিকট থেকে ১০-১৫ হাত দুরে জমির আলে বসে থেকে টানছিল।
আসামীদ্বয় মোনশার কাছে পেরে উঠতে না পেয়ে অর্তকিত ভাবে পিছ থেকে নুরুলের উপর হামলা করে। এমনকি লাঠি দিয়ে তাকে পিটিয়ে আহত করে। স্হানীয়ার তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান।
১৪ মার্চ দিবাগত রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুরুল সেখাই মারা যান। নিহত নুরুলের ছোট ভাই বাদী হয়ে থানা একটি হত্যা মামলা দায়ের করলে দুইজনকে পুলিশ গ্রেফতার করে।
ইউনিয়ন বিট পুলিশিং এর দায়িত্ব প্রাপ্ত অফিসার এসআই লতিফ জানান,এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মুন্জুরুল আলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, গ্রেফতারকৃত আঃ সাত্তার ও তার মেয়ে মেরিনাকে গ্রেফতার করা হয়েছে।
বিকাল ৪টার দিকে তাদেরকে কোটে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান বাকী আসামীদেরকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।


