শিবগঞ্জের নুরুল হত্যা মামলার আসামী গ্রেফতার

আপডেট: March 16, 2023 |
inbound506008065759642255
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: র‌্যাব-১২, বগুড়া ও র‌্যাব-১, গাজীপুর এর যৌথ অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় মূল আসামী গ্রেফতার বগুড়ার জেলার শিবগঞ্জ থানাধীন ময়দানহাটা এলাকায় আসামীদের সাথে ভিকটিম নুরুল ইসলাম (৬৫), পিতা-মৃত মাফেজ উদ্দিন মন্ডল, সাং-কালুগাড়ী, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া’দের দীর্ঘদিন যাবৎ একটি জমি নিয়ে ঝগড়া হয়। এর জেরে গত ১২ মার্চ ভিকটিম বাড়ী থেকে ঐ জমিতে ধান রোপন করতে গেলে আসামীরা ভিকটিমকে লাঠি, সোঠা দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিমকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।

গত ১৪ মার্চ ২০২৩ ইং তারিখে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করে।

উক্ত হত্যার ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে গত ১৫ মার্চ ২০২৩ ইং তারিখে বগুড়া শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

শিবগঞ্জ থানার মামলা নং-৩৬,তাং-১৫ মার্চ ২০২৩, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/৩০২/৫০৬/১১৪/৪২৭/৩৪ পেনাল কোড। ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনার পর থেকেই র‌্যাব আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে ব্যাপক গোয়েন্দা নজরদারী শুরু করে।

এরই ফলশ্রæতিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, বগুড়া ও র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর যৌথ অভিযানে ১৬ মার্চ ২০২৩ ইং তারিখ ০০.০৫ ঘটিকায় আসামী মোঃ আহসান (২৫), পিতা- মোঃ জাইদুল শেখ, সাং- কালুগাড়ি, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া’কে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শিবগঞ্জ থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।

Share Now