সিংড়ায় পর্নোগ্রাফি বিক্রির অপরাধে ৬ যুবক গ্রেফতার

আপডেট: March 16, 2023 |
Boishakhinews24.net 275
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৬ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গতরাতে উপজেলার শেরকোল ও পুঠিমারী বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা শেরকোল বাজার ও পুঠিমারী বাজারে প্রায় দুঘন্টা অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রি করার অপরাধে তারেক রহমান (২০), উজ্জল আলী (২৫), আজিজুল হক (২৮), মাসুম আলী (২২), শাহ গোলাপ (২৫), ও মোঃ সাগর আলী (২৩) নামে যুবককে গ্রেফতার করে। এসময় ৬টি সিপিইউ ,১৪টি হার্ডডিক্স, ৬টি মনিটর,৬টি কি-বোর্ড,৬টি মাউসও ১৭টি কম্পিউটার ক্যাবল জব্দ করা হয়েছে।

ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এব্যাপারে সিংড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন ।

Share Now