ইরানে নতুন রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম

মঞ্জুরুল করিম খান চৌধুরীকে ইরানের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মঞ্জুরুল করিম বর্তমানে মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইরানের বর্তমান রাষ্ট্রদূত গাউসুল আযম সরকারের স্থলাভিষিক্ত হবেন।
১৭তম বিসিএস (ফরেন অ্যাফায়ের্স) ক্যাডারের এ কর্মকর্তা ১৯৯৮ সালের ফেব্রুয়ারি কূটনৈতিক জীবনে চাকরিতে প্রবেশ করেন। কূটনৈতিক ক্যারিয়ারে তিনি ইস্তাম্বুল, লন্ডন, রোম ও বন্দর সেরি বেগাওয়ানের বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।


