গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি:গাজীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে শহরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠসংলগ্ন শহিদ স্মৃতিস্তম্ভে গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপার,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, গাজীপুর প্রেস ক্লাব, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা পরিষদ, শিল্প পুলিশ, জেলা মহিলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে সবাই পুষ্পস্তবক অর্পণ করেন।
সকালে শহিদ বরকত স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের কুচকাওয়াচ, প্রদর্শনী ও পুরস্কার বিতরণ, বঙ্গতাজ অডিটোরিয়ামে শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।


