ফরিদপুরে র্যাবের হাতে ফেন্সিডিলসহ আটক ২

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকা হতে ফেন্সিডিলসহ দুই আন্তজেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-০৮ ফরিদপুর। এসময় তাদের কাছ থেকে ২৫৬ বোতল ফেন্সিডিল জব্দ করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হচ্ছে, ফরিদপুরের মধুখালি থানাধীন নওয়াপাড়া গ্রামের মৃত ফাকু বিশ্বাসের ছেলে জসীম বিশ্বাস(৩২), রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন জুরান মোল্লার পাড়ার মোঃ ওসমান শেখের ছেলে মোঃ শাহিন শেখ(৩৫)।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল সোমবার রাতে (০৩ এপ্রিল) র্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ফরিদপুর জেলার মধুখালী থানার মরিচ বাজারে এলাকার এলপিজি পাম্প এলাকায় মাদকের চালান নিয়ে আসছে।
উক্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মাইজকান্দি মোড়ে অবস্থান গ্রহন করে এবং কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে জসীম বিশ্বাস(৩২) ও শাহিন শেখ(৩৫) তাদের দুইজনকে প্রাইভেটকার সহ গ্রেফতার করা হয় এবং উক্ত আসামির কাছ থেকে ২৫৬ বোতল ফেনসিডিল, ০১টি প্রাইভেট কার, ০৪টি মোবাইল, ০৬ টি সিম এবং মাদক বিক্রিত ৬৪,৭০০ টাকা উদ্ধার করা হয়। জানা যায় তারা দুজন দীর্ঘদিন যাবত আন্তঃজেলা মাদক কারবারির সাথে জড়িত।
আসামীদের বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন (২০১৮) আইনে একটি মামলা রুজু করা হয় ।
