বঙ্গবাজারের বরিশাল প্লাজায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

আপডেট: April 8, 2023 |
প্রতীকী ছবি 1
print news

রাজধানীর বঙ্গবাজারের পর এবার বরিশাল প্লাজা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

শনিবার সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, সকাল ৮টা ৫ মিনিটের পরপরই বঙ্গ ইসলামিয়া মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

এর আগে গত মঙ্গলবার (০৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৫ হাজারের বেশি দোকানপাট পুড়ে গেছে। ব্যসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

Share Now