বিশ্বে করোনায় একদিনে মৃত্যু আরও ১১২ জন
আপডেট: April 23, 2023
|

গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৫৫১ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৯৩১ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৬৪ লাখ ২০ হাজার ৯০ জন।
এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৫৯ হাজার ৩৯৫ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৫৪০ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৩৪ জনের এবং আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩০ জন।
আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ২৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


