মঙ্গলবার জাতীয় স্মৃতিসৌধে যাবেন নতুন রাষ্ট্রপতি

আপডেট: April 24, 2023 |
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন 1
print news

শপথ নেওয়ার পরদিন বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন রাষ্ট্রপতি। এজন্য জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশাধিকার সংরক্ষণ করেছে কর্তৃপক্ষ।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের সরকারি প্রকৌশলী মিজানুর রহমান জানিয়েছেন, নতুন রাষ্ট্রপতি আগামী ২৫ এপ্রিল জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন।

এ উপলক্ষ্যে রোববার থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ২৫ এপ্রিলের পর থেকে আবারও দর্শনার্থীরা আগের মতোই জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে পারবেন।

এ ব্যাপারে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে বিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। যেখানে লেখা রয়েছে মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে ২৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধে সকল প্রকার দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

সোমবার (২৪ এপ্রিল) সকালে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পাঠ করান। বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share Now