শালিকা ধর্ষণ পরে অন্তঃসত্তা, দুলাভাই র‍্যাবের হাতে আটক

আপডেট: May 2, 2023 |
rab
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: রাজবাড়ী জেলার বালিয়াকান্দির নাবালিকা মরিয়ম খাতুন(১৩)কে আপন দুলাভাই কর্তৃক ধর্ষণ ও তিন মাসের অন্তঃসত্তা হওয়ার ঘটনার মামলার আসামি একমাত্র ধর্ষককে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন ডুমাইন গ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮, সিপিসি ২,ফরিদপুর।

আজ র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,
গত ১০ ডিসেম্বর ২২ তারিখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন সদাশিবপুর গ্রামে নাবালিকা ভিকটিম মরিয়ম খাতুন(১৩)কে তার আপন দুলাভাই আসামি ইসমাইল(২৭) ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে নাবালিকা মেয়েটি লোক-লজ্জার ভয়ে কাউকে বিষয়টি না জানিয়ে চুপ থাকে এবং তিন মাস পর অন্তঃসত্তা হলে তার শারীরিক পরিবর্তনের কারণে বিষয়টি তার পিতা-মাতা জিজ্ঞাসাবাদ করলে উক্ত ঘটনাটি তার পরিবারকে জানায়।

এই প্রেক্ষিতে ভিকটিমের বাবা বাদী হয়ে আসামি ইসমাইল (৩০)এর বিরুদ্ধে গত ২৬ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করে। উক্ত ঘটনার পর থেকে আসামি বাড়ি থেকে পালিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছিল। মামলা হওয়ার পর থেকে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প উক্ত আসামিকে ধরার জন্য বিশেষ গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আখতার এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে আজ ০২ মে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার প্রধান এবং একমাত্র আসামী ইসমাইল ফরিদপুর জেলার মধুখালী থানাধীন ডুমাইন গ্রামে অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায় লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আক্তার এর সার্বিক তত্বাবধানে ফরিদপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে মঙ্গলবার (০২মে) রাত ০৩:৫০ ঘটিকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার মধুখালী থানার ডুমাইন গ্রাম থেকে নাবালিকা ধর্ষণ মামলার প্রধান এবং একমাত্র আসামি ইসমাইল(২৭), পিতা-মইনুদ্দিন, গ্রাম-মদনডাঙ্গী(নারুয়া), থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করে।

পরবর্তীতে আটককৃত আসামী ইসমাইলকে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ মূলে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়।

Share Now