বগুড়ায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট: May 10, 2023 |
Boishakhinews24.net 104
print news

শাহজাহান আলী, বগুড়া জেলে প্রতিনিধি: বগুড়া সদরে এসএসসি পরীক্ষার্থী সাহিদ হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় শাওন সরকার নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত শাওন সরকার বগুড়া সদরের বৃন্দাবন দক্ষিণপাড়া এলাকার আবু সাঈদ সরকারের ছেলে।

বুধবার (১০ মে) ভোরে বগুড়া শহরের বৃন্দাবন দক্ষিণপাড়া এলাকা থেকে শাওন সরকারকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ফুলবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক মজিবর রহমান।

ফুলবাড়ি ফাঁড়ির এই কর্মকর্তা জানান, কয়েক দিন আগে আলোর মেলা হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া সহিদের সাথে তুচ্ছ ঘটনায় শাওনের সাথে কথাকাটি হয়েছিল।

সেই ঘটনার রেশ ধরে গত (০৫ মে) বিকালে বগুড়া শহরের কালিতলায় ভান্ডারী মেগাসিটির ভিতরে সাহিদর পিঠে এবং পিঠের নিচে ছুরিকাঘাত করে শাওন।

পরে এ ঘটনায় সাহিদের বাবা আতাহার আলী শাওনকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে বুধবার (১০ মে) ভোরে বার্মিজ চাকুসহ শাওনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি শাওনকে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share Now