অষ্টম সন্তানের বাবা হচ্ছেন বরিস জনসন

আপডেট: May 20, 2023 |
Boishakhinews24.net 144
print news

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন অষ্টম সন্তানের বাবা হতে যাচ্ছেন। বরিসের স্ত্রী ক্যারি ঘোষণা দিয়েছেন, তিনি তৃতীয় সন্তানের মা হতে চলেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য প্রকাশ করেছেন ক্যারি জনসন। খবর: দ্য গার্ডিয়ান’র।

কয়েক সপ্তাহের মধ্যে তিনি তৃতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন ক্যারি জনসন। ৫৮ বছরের বরিস জনসন ও ৩৫ বছরের ক্যারির তিন বছর ও দুই বছর বয়সী দুই সন্তান আছে। তাদের তিন বছর বয়সী সন্তানের নাম উইলফ এবং দুই বছর বয়সী সন্তানের নাম রোমি। তাদের জন্ম যথাক্রমে ২০২০ ও ২০২১ সালে।

২০২০ সালে দ্বিতীয় স্ত্রী ম্যারিনা হোয়েলারের সঙ্গে বরিস জনসনের বিচ্ছেদ চূড়ান্ত হয়। সে সংসারে বরিসের চারটি সন্তান আছে।

এ ছাড়া অন্য এক প্রেমিকার সঙ্গেও বরিসের একটি সন্তান আছে। তবে তার প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টিন-ওয়েনের সংসারে কোনো সন্তান নেই।

বরিস জনসন প্রায় ২০০ বছরের ইতিহাসে প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী, যিনি দায়িত্বরত অবস্থায় বিয়ে করেছেন। এটি ছিল তার তৃতীয় বিয়ে। এ দম্পতির দুই সন্তান রয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রিত্ব ছাড়েন বরিস জনসন।

Share Now

এই বিভাগের আরও খবর