সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

আপডেট: November 25, 2026 |
print news

দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া পুলিশের আরও সাত কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটের এসপি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ হারুন অর রশিদকে।

এছাড়া নড়াইলের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফ। খুলনার নতুন এসপি হয়েছেন এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

অন্যদিকে, ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন গাইবান্ধার বর্তমান এসপি জসিম উদ্দীন। গাইবান্ধার নতুন পুলিশ সুপার করা হয়েছে এসআরইউর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে। আর নওগাঁর পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

সাত জেলায় নতুন এসপি নিয়োগের পাশাপাশি পুলিশের আরও সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Share Now