জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেট: November 25, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি:  জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসমাঈল হোসেন।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী বলেন, প্রাথমিক শিক্ষা হলো একজন শিক্ষার্থীর ভিত্তি। তোমরা আজ পঞ্চম শ্রেণি পেরিয়ে নতুন ধাপে পা রাখছো।

নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষক ও অভিভাবকদের দিকনির্দেশনা মেনে চললেই তোমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।

​বিশেষ অতিথি গোলজার হোসেন বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তোমরা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে বিদ্যালয় ও জয়পুরহাটের সুনাম বৃদ্ধি করবে এটাই প্রত্যাশা।

​সভাপতির বক্তব্যে মো. ইসমাঈল হোসেন বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা বরাবরই ভালো ফলাফল করে আসছে। বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনের পথচলা সুন্দর ও নিরাপদ হোক। তোমাদের সাফল্যে বিদ্যালয় পরিবার সবসময় গর্বিত হবে।

​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share Now