সিরাজগঞ্জের সড়কে ঝরলো ৪ প্রাণ

আপডেট: June 29, 2023 |
inbound6402277665812644558
print news

সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়কে ট্রাক ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সুজন (৩২), রাব্বি (২৪), নাটোর জেলার রানা (৩০) ও আয়েন (৪)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে চার জনের মরদেহ পাওয়া যায়।

Share Now