রাজারবাগে ঈদুল আজহার নামাজ আদায় করলেন আইজিপি

আপডেট: June 29, 2023 |
inbound8180247715297441194
print news

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদ জামাতে অংশগ্রহণ করেন তিনি।

নামাজে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যরা ছাড়াও মুসল্লিরা অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে আইজিপি পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

Share Now