নাটোরে ৯৯৯-এ কল দিয়ে নিজের বিয়ে ঠেকাল ছাত্রী

আপডেট: July 7, 2023 |
inbound6231738498245979180
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ৯৯৯-এ কল করে নিজের বিয়ে বন্ধ করেছেসপ্তম শ্রেণির এক ছাত্রী।

ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থী সে। রাত ৮টার দিকে নাটোরের লালপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

পুিলশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বুধবার রাতে ওই ছাত্রীর বিয়ের আয়োজন করে তার পরিবার। বরযাত্রীও বিয়ে বাড়িতে উপস্থিত হয়।

কিন্তু বিয়েতে রাজি না থাকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ওই ছাত্রী। খবর পেয়ে পুলিশ বন্ধ করে দেয় বিয়ের সব আয়োজন।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই গৌতম বলেন, কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়া হচ্ছিল।

বিয়ে ঠেকাতে ৯৯৯-এ কল দিলে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং স্কুলের প্রধান শিক্ষকের উপস্থিতে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে বিয়ে না দেওয়ার মুচলেকা দেন তার অভিভাবকরা। পরে পরিবারের কাছে কিশোরীকে হস্তান্তর করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর