নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা

আপডেট: July 12, 2023 |
inbound4961913008004193022
print news

সরকার পতনের ‘এক দফা’ আন্দোলন নিয়ে মাঠে নেমেছে বিএনপি।

বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি।

সমাবেশকে সফল করতে সকাল থেকে নয়াপল্টনে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা এবং আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন।

তাদের অনেকে মঙ্গলবার রাতেই ঢাকায় এসেছেন বলে জানা গেছে।

বিএনপির এই সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে একই দিন বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটসংলগ্ন স্থানে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি।

একই দিনে বৃহৎ দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র মেরামতে কী কী পদক্ষেপ নেবে, সেই ঘোষণাও দেয়া হবে বলে জানা গেছে।

বিএনপির পাশাপাশি ঢাকার ১২টি জায়গা থেকে সরকার হটানোর এক দফার ঘোষণা দেবে ৩৭টি রাজনৈতিক দল। তারাও যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

বিএনপির আজকের সমাবেশ ঘিরে রাজধানীর পাড়া-মহল্লায় মাইকিংসহ নানামুখী প্রচার চলছে। নগরবাসীকে সমাবেশে যোগদানের আহ্বান জানাচ্ছে দলটি।

জানা গেছে, এ সমাবেশ থেকে এক দফা আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

গতকালই ঢাকা মহানগর পুলিশ ২৩ শর্তে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে।

বহু বছর পর সমাবেশের জন্য ঢাকায় মাইকে প্রচার চালানোর সুযোগ পেয়েছে দলটি।

Share Now

এই বিভাগের আরও খবর