শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ১

আপডেট: July 22, 2023 |
inbound8234198434062861496
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ শিপন শাকিদার(৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার(২১ জুলাই) দিবাগত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা এসআই আব্দুর রাজ্জাক ও এসআই নাজমূলসহ পুলিশের একটি চৌকস টিম শিবগঞ্জ সদর ইউনিয়নের আমতলী বাজার বন্দর মাসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে ৮০ পিস ইয়াবাসহ ট্যাবলেটসহ শিপন শাকিদারকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী শিপন শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ছাতরা গ্রামের,আব্দুল রহিমের ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিপন শাকিদারকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃত শিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্ব আজ ২২ জুলাই শনিবার তাক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share Now