সাবেক এমপি এনামুল হক আর নেই

আপডেট: July 23, 2023 |
inbound5523788804475480587
print news

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য লে. কর্নেল (অব.) এ এস এম এনামুল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, দলীয় সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ভাতিজা মঈন উদ্দিন আহমেদ সেলিম এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, একমাত্র মেয়ে আমেরিকা থেকে দেশের পথে রওয়ানা হয়েছেন। তিনি ফিরলে আগামী সোমবার (২৪ জুলাই) এনামুল হককে নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে পারিবারিক কবরস্থান দাফন করা হবে।

সাবেক এ সংসদ সদস্যের মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান নোয়াখালী- ৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) এলাকার বিএনপি নেতা শিল্পপতি ফখরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির গভীর শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Share Now