ঝালকাঠি দুর্ঘটনা : চালকসহ তিনজনকে আসামি করে মামলা

আপডেট: July 24, 2023 |
inbound25894918707287992
print news

ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে পুকুরে ডুবে ১৭ যাত্রী নিহতের ঘটনায় দুইদিন পর পুলিশ বাদী হয়ে চালক মোহন হাওলাদারসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) সুশংকর মল্লিক বাদী হয়ে সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় ঝালকাঠি সদর থানায় রোববার রাত সোয়া ১১টার দিকে এ মামলা (নং-১৪) করেন। মামলায় দুর্ঘটনাকবিলত যাত্রীবাহী বাস বাশার স্মৃতি পরিবহণের চালক, সুপারভাইজার ও হেলপারকে আসামি করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বাস দুর্ঘটনায় স্বজনদের পক্ষ থেকে কোন অভিযোগ বা মামলা না করায় পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

শনিবার (২২ জুলাই) সকালে ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী বাশার স্মৃতি পরিবহণ নামে যাত্রবাহী বাসটি ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের পাশের গভীর পুকুরে পড়ে ১৭ যাত্রী নিহত এবং ৩৫ জনেরও বেশি যাত্রী আহত হন। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর