নির্বাচন না হওয়া পর্যন্ত শান্তির সংগ্রাম চলবে : বাহাউদ্দীন নাছিম

আপডেট: July 28, 2023 |
inbound1551351212253421883
print news

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের শান্তির সংগ্রাম চলবে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম।আজকে আমাদের যে জয়যাত্রা তা থামবে না। আজকে দেশে শান্তি বজায় আছে। আজ বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে পরিচিত। আজকে বিএনপি-জামায়াতকে বলতে চাই, তোমাদের অপরাজনীতি মোকাবিলায় আমরা প্রস্তুত।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাছিম বলেন, আমাদের একদফা শান্তি ও নির্বাচন। আমরা আছি আমরা থাকবো। শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাসীদের মোকাবিলা করবো। সারাদেশে জনগণের মধ্যে ছড়িয়ে থাকবো।

তিনি আরও বলেন, তারেক রহমান বলেছিলেন, আমি রাজনীতি করবো না। আর আমি বাংলাদেশে ফিরে আসবো না। আমাকে চিকিৎসার সুযোগ দেওয়া হউক। সেই সন্ত্রাসীদের নির্দেশে বাংলাদেশের মানুষকে জিম্মি করে, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে।

বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এ শান্তি সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।

Share Now