সুইডেনকে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ বাংলাদেশের

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে সুইডেনের কাছে অনুরোধ করেছে বাংলাদেশ।
গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি সুইডেনে পবিত্র কুরআন পোড়ানো নিয়ে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রোমের সঙ্গে রোববার বিকেলে টেলিফোনে আলাপ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
আলাপকালে একের পর এক পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়।
সেই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানান ড. মোমেন।
এদিকে সুইডেনে একের পর এক কুরআন পোড়ানোর ঘটনায় তুরস্ক, ইরাক, ইরান, মিশর ও সৌদি আরব সহ বেশ কয়েকটি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ তীব্র নিন্দা জানায়।
ইরাক থেকে আসা অভিবাসী সলমন মোমিকা ও এক ব্যক্তি পবিত্র কুরআন পোড়ান। সুইডেনের সরকারি ব্রডকাস্টার এসটিভি জানিয়েছে, এই ব্যক্তি কুরআন নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল।
সে এই কাজ করার জন্য আদালতে আবেদন জানিয়েছিল। আদালত তাকে অনুমতি দেয়। তারপর পুলিশের উপস্থিতিতে সে এই কাজ করে।
প্রথমে সে পবিত্র কুরআনের পাতা ছেঁড়ে, তারপর তা পোড়ায়। আরেকজন ব্যক্তি তাকে সাহায্য করে।
প্রসঙ্গত, সুইডিশদের সাথে ইসলামের প্রথম পরিচয় হয় ১৬শ’-১৭শ’ শতকে, যখন দেশটি সামরিক শক্তি অর্জন করছিল।
সুইডিশ সাম্রাজ্যের প্রসারের সাথে সাথে তার ধর্মীয় দৃষ্টিভঙ্গিও চরম আকার ধারণ করে। সুইডিশরা যদিও মূলত ক্যাথলিক ছিলেন, কিন্তু ১৬শ’ শতকে দেশটি একটি লুথেরান প্রটেস্টান্ট দেশে পরিণত হয়।
১৬৬৫ সালে সুইডিশরা তার পিতৃপুরুষের ধর্মমতকে বেআইনি ঘোষণা করেন।
সে সময় ক্যাথলিক ও মুসলমানদের ‘প্রকৃত খ্রিস্টান ধর্মের’ শত্রু হিসেবে দেখা হতো।


