ফরিদপুরে সাপের কামড়ে নারী ইউপি সদস্যের মৃত্যু

আপডেট: July 31, 2023 |
inbound5548547980529763322
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার কানন সিকদার নামে একজন মহিলা ইউপি সদস্য বিষাক্ত সাপের কামড়ে রবিবার (৩০ জুলাই) বিকালে মারা যান।

তিনি জেলার সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের বর্তমান মেম্বার।

স্থানীয় ইউপি মেম্বার মোশাররফ হোসেন জানান, দুপুরে রান্নার জন্য পাটের খড়ি আনতে গেলে সেখান থেকে একটি বিষধর সাপ তার পায়ের আঙুলে কামড় দেয়।

অসুস্থ হয়ে গেলে প্রথমে তাকে একজন ওঝার কাছে নিয়ে যাওয়া হয় পরে আবার আরেকজন ওঝার কাছে নেওয়া হলে সেখানেও কাজ না হওয়ায় তার প্রায় দুই ঘন্টা পর তাকে সদরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অবস্থার অবনতি হলে পরে সদরপুর হাসপাতাল থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সচেতন এলাকাবাসী মনে করেন ওঝার কাছে নেওয়াটাই ছিল বড় ভুল।

হাসপাতালে নিতে বিলম্ব হওয়াতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন, যদি কামড় দেওয়ার সাথে সাথে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া যেত তাহলে হয়তো বাঁচানো সম্ভব হতো।

Share Now