বগুড়ার শিবগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায় ও বৃষ্টির জন্য দোয়া

আপডেট: August 1, 2023 |
inbound239625104330886797
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুই রাকাত ইস্তিস্কার নামাজ আদায় করে আল্লাহর নিকট পানির জন্য দোয়া করা হয়।

মঙ্গলবার (০১আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সামনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী একত্রিত হয়ে দুই রাকাত ইস্তিস্কার নামাজ আদায় করে দাঁড়িয়ে থেকে দু’হাত উল্টা দিকে উত্তোলন করে আরশের মালিকের নিকট বৃষ্টির জন্য প্রার্থনা করেন।

এই নামাজের ইমামতি করেন দাড়িদহ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা তরিকুল আলম খাঁন।

নামাজ শেষে দু’হাত উল্টাদিকে উঁচু করে বৃষ্টির জন্য আল্লাহর রহমতের পানি চেয়ে দোয়া পরিচালনা করেন শিবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদাতুজ্জামান।

Share Now