রংপুরে মহাসমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন ২৭ প্রকল্প

আপডেট: August 2, 2023 |
inbound4137183145879994836
print news

রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার (২ আগস্ট) সাড়ে ৩টার দিকে তিনি মঞ্চে উপস্থিত হয়েছেন। এ সময় স্লোগানে স্লোগানে তাকে বরণ করে করে নেন নেতা-কর্মীরা।

জনসভাস্থলে গিয়ে প্রথমেই শেখ হাসিনা প্রায় ১ হাজার ২৪০ কোটি টাকার ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বেলা ১১টার মধ্যেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। রংপুর পরিণত হয়েছে মিছিলের নগরীতে।

শহরের ৩টি প্রবেশপথ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোর থেকেই ছোট-বড় মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাসে-ট্রাকে এবং পায়ে হেঁটে জনসভাস্থলে এসেছেন। এছাড়া ৮টি ট্রেন ভাড়া করে জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে নেতাকর্মীদের রাজশাহী আসার ব্যবস্থা করা হয়।

 

Share Now