জয়পুরহাটে  বিএনপির বিক্ষোভ সমাবেশ 

আপডেট: August 3, 2023 |
inbound1841036150917106004
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের  আদালতের ঘোষিত রায়ের প্রতিবাদে জয়পুরহাটে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জয়পুরহাট  জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বৃহস্পতিবার  বিকেলে  বিক্ষোভ মিছিলটি শহরের নতুনহাট এলাকা থেকে  বের হয়ে জামালগঞ্জ-আক্কেলপুর সড়ক প্রদক্ষিণ শেষে পরে একই স্থানে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন  জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান,জেলা  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন,সদস্য সচিব শামস মতিন, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী রাব্বি,তৌফিক এলাহী,জুয়েল,ইকবাল, আবু বক্কর সিদ্দিক বাবু, সদস্য এফতাদুল,লিটন, রনি, ফাহাদ,মোমিন, সাগর,শহর ছাত্র দলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান, ছাত্রদলের কলেজ শাখার আহবায়ক রেজাউল করিম রেজা, সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী প্রমুখ।

এই বিক্ষোভ  মিছিলে বিএনপি’ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

Share Now

এই বিভাগের আরও খবর