গাজীপুর যুবলীগের মানববন্ধন

আপডেট: August 3, 2023 |
inbound1751114756155376110
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবিতে মানববন্ধন করেছে গাজীপুর মহানগর যুবলীগ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন করেছে।

গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু, মহানগর সদস্য আমান উদ্দিন সরকার, মহানগর যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন দেলু, যুবলীগের সদস্য আতিকুর রহমান খান রাহাত, বাসন থানা সভাপতি প্রার্থী হালিম মন্ডল, ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আমির হামজাসহ প্রতিটি ওয়ার্ডের আহবায় ও যুগ্ম আহবায়ক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক জিয়াউর রহমানের মরণোত্তর বিচার ও ২১ আগস্ট হত্যাকান্ডের মাস্টারমাইন্ড তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করেন।

এছাড়াও দেশব্যাপী বিএনপি জামায়াতে নৈরাজ্য হলে গাজীপুর মহানগর যুবলীগ কঠিন হাতে প্রতিহত করার ঘোষণা করেন।

মানববন্ধন শেষে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান রাসেলের নেতৃত্বে একটি মিছিল করে মহানগর যুবলীগ।

Share Now

এই বিভাগের আরও খবর