জয়পুরহাটে আরাফাত রহমান কোকোর জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল 

আপডেট: August 12, 2023 |
inbound6460686383292432223
print news

জয়পুরহাট প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীরা সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৪ তম জন্ম বার্ষিকী  উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে জয়পুরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  বিকেলে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ের এ দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা প্রধান,সদর থানা বিএনপির আহবায়ক এ্যাড. হেনা কবীর, কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক,মহিলা দলের সাধারন সম্পাদক জাহেদা কামাল, জেলা জিয়া পরিষদ এর সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, সহ সভাপতি এ্যাড. মিজানুর রহমান,মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জ্বল,সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ। দোয়া পরিচালনা করেন নাজমুল হক।

 

Share Now

এই বিভাগের আরও খবর