আমরা কোনো বিদেশি শক্তির পরামর্শে চলি না : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: August 12, 2023 |
inbound873600167513425710
print news

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের জনগণ দেশের ভবিষ্যৎ ঠিক করবে। আমরা দেশের মানুষের ওপর বিশ্বাস রাখি। আওয়ামী লীগ দেশের জনগণকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করে। আমরা কোনো বিদেশি শক্তির পরামর্শে চলি না।

আজ শনিবার (১২ আগস্ট) দুপুরে সিলেট মহানগরের শাহী ঈদগাহে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো তালবাহানা করি না। আমরা নির্বাচন করব আমাদের আইন অনুযায়ী, শাসনতন্ত্র অনুযায়ী। নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দর হয় সেজন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি।’

তিনি বলেন, ‘নির্বাচনের আগে মনে হয় না তড়িঘড়ি করে কোনো দেশের সঙ্গেই নতুন চুক্তি করবে বাংলাদেশ। আর এতে দেশের ওপর কোনো প্রভাব পড়বে না।

কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। দেশ এখন একটি পজিশন নিয়ে আছে। আমরা ব্যালান্স বৈদেশিক নীতি মেনে চলছি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন ব্রিকস সম্মেলনের আয়োজকরা দাওয়াত দিয়েছে, মনে হয় প্রধানমন্ত্রী যাবেন।

ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে তবুও সেখানে গেলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর