মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৩৬

আপডেট: August 13, 2023 |
inbound5260546425464587905
print news

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চালিয়ে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

শনিবার সকাল ছয়টা থেকে রোববার (১৩ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৭৮২ পিস ইয়াবা, ৭ কেজি ৪০০ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা, ৫ গ্রাম ১৯০ পুরিয়া হেরোইন, ১০০ গ্রাম আইস ও ১৫০ মিলি ভোটকা জব্দ করা হয়।

মাদক নির্মূলে অনেকদিন ধরেই রাজধানীতে অভিযান চালিয়ে আসছে ঢাকা মহানগর পুলিশ। প্রতিদিনই অনেক কারবারি আইনশৃঙ্খলা বাহিনীটির হাতে গ্রেফতার হন।

অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জনকে গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর