বায়ুদূষণে আজও শীর্ষ পাঁচে ঢাকা

আপডেট: August 16, 2023 |
inbound3712993965887744659
print news

বিক্ষিপ্ত বৃষ্টিপাতে গত ক’দিনে ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি হলেও ফের বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষ ১০ এ উঠে এসেছে রাজধানী। ১৫৫ স্কোর নিয়ে আজ ঢাকার অবস্থান শীর্ষ পাঁচ নম্বরে। বায়ুর এই মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

বুধবার (১৬ আগস্ট) সকাল ৮টায় আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক এই তথ্য জানিয়েছে।

আইকিউএয়ার এর তথ্য অনুযায়ী, দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে রয়েছে কাতারের দোহা।

শহরটির স্কোর ১৬৩। পাশাপাশি দ্বিতীয় অবস্থানে ১৬০ স্কোর নিয়ে ইরাকের বাগদাদের পর শীর্ষ তিনে একই স্কোর নিয়ে আছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

এছাড়া ১৫৬ স্কোর নিয়ে শীর্ষ চারে মালয়েশিয়ার কুচিং এবং পাঁচ নম্বরে ১৫৫ স্কোর নিয়ে অবস্থান করছে রাজধানী ঢাকা।
এদিকে, দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষ ছয়ে ১৫৪ স্কোর নিয়ে আছে ঘানার রাজধানী আক্রা।

পাশাপাশি একই স্কোর নিয়ে শীর্ষ সাত নম্বরে পাকিস্তানের লাহোর এবং ১৩৭ স্কোর নিয়ে আট নম্বরে আছে পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা।

এছাড়া নয় নম্বরে ১২৯ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং শীর্ষ ১০ এ ১২৭ স্কোর নিয়ে আছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়। সেই সঙ্গে তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর