ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

আপডেট: August 17, 2023 |
inbound8659147392406824200
print news

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের সদরপুর চন্দ্রপাড়া সড়কে আজ বৃহস্পতিবার(১৭ আগস্ট) দুপুর ১:৪৫ এর দিকে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ২ জন আহত হয়।

রেজিস্ট্রেশন বিহীন সদরপুরগামী পালসার ও চন্দ্রপাড়াগামী সুজুকী জিক্সার দুইটি মোটর সাইকেল দশ হাজার তালুকদার বাড়ি সামনে মুখোমুখী এ সংঘর্ষ হয়।

নিহত কিশোর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের বাবুল শিকদারের ছেলে রিফাত শিকদার (১৬) এবং আহতরা হলেন সদরপুর নয়রশি গ্রামের দেলোয়ার মোল্লার ছেলে শামিম মোল্লা (২০) ও দশহাজার গ্রামের মোঃ জুবায়ের (১৭)।

আহতদের প্রথমে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে শামিম ও রিফাতের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রিফাত শিকদারের মৃত্যু হয়।

সে বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র এবং গুরুতর আহত শামিম মোল্লাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নাই।

Share Now

এই বিভাগের আরও খবর