বীরগঞ্জে আইসিসি’র বীরগঞ্জ ব্র‍াঞ্চের ৩য় বর্ষপূর্তি উদযাপন

আপডেট: August 19, 2023 |
inbound5098259155968430479
print news

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: আইসিসি কমিউনিকেশন লিমিটেড এর দিনাজপুরের বীরগঞ্জ ব্র‍াঞ্চের ৩য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

শুক্রবার বিকেলে বীরগঞ্জ থানা মার্কেটের ২য় তলায় ব্র‍াঞ্চটির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, আইসিসি কমিউনিকেশন লিমিটেডের বীরগঞ্জ ব্র‍্যাঞ্চ এর ম্যানেজিং ডাইরেক্টর প্রশান্ত রায়, দিনাজপুর বিজনেস গ্রপের এডমিন বর্ণি আহমেদ, মডরেটর সাদিয়া আফরোজ, সোনিয়া রহমান ও বীরগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নয়ন সরকার উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর