জয়পুরহাটে বিএনপির পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: August 19, 2023 |
inbound3027904154710290586
print news

জয়পুরহাট প্রতিনিধি : প্রতিহিংসার বিচারে বন্দী, গণতন্ত্র পূণরুদ্ধারের আন্দোলনে জনগণের আস্থার প্রতিক বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে  জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় সদস্য শাহ কামাল রাসেলের নেতৃত্বে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে বিএনপির পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  সকালে জয়পুরহাট শহরের সুগার মিল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুনসহ মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে সামনে সংক্ষিপ্ত জনসমাবেশ অনুষ্ঠিত হয় ।

এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কাজী আসলাম,জেলা যুবদলের যুগ্ম  আহ্বায়ক সরোয়ার রওশন সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাকুর রহমান পাপন।

এসয় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সোহেল মন্ডল, যুবদল নেতা রাশেদুল ইসলাম রাশেদ,সাবেক যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক আসাদ,যুবদল কর্মী  রকি,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজিম, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শাকিল আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন, থানা, পৌরসভা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।

সমাবেশে বক্তারা সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক১ দফা দাবি জানান। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবী জানান।

Share Now

এই বিভাগের আরও খবর