বিটিআরসি ভবন আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট: August 20, 2023 |
inbound918146684448051456
print news

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নবনির্মিতি ভবন আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২০ আগস্ট) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ২৬০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে রাজধানীর আগারগাঁও প্রশাসনিক এলাকায় নির্মিত ১২ তলা এই ভবন উদ্বোধন করতে যাচ্ছেন তিনি।

এর মাধ্যমে প্রতিষ্ঠার ২১ বছর পর নিজ ভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিআরটিসি।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানায়, ২০০২ সালের ৩১ জানুয়ারি ৪১ জনবল নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গঠিত হয়।

গঠনের পর নিজ ভবন না থাকায় সংস্থাটি প্রথমে ঢাকার গুলশানে একটি ভাড়া বাসায় এবং পরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) ভবনের তিনটি ফ্লোর ভাড়া করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

Share Now

এই বিভাগের আরও খবর