ফরিদপুরে নিত্যপণ্যের বাজারে অভিযান, ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট: August 20, 2023 |
inbound217387558136164462
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: বিভিন্ন অজুহাতে হটাৎ করে অস্থির হয়ে উঠা ডিম,পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে ফিরিয়ে আনতে ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন।

আজ রবিবার (২০ আগস্ট) দুপুর ১২:৩০ হতে বেলা ২:০০ টা পর্যন্ত এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে হাজী শরীয়তুল্লাহ বাজারে ডিম,পেঁয়াজসহ নিত্যপণ্যের দোকানে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

তিনি জানান, ডিমের দাম বেশি রাখা, ডিম, পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মেসার্স খান ট্রেডার্স কে ১০০০ টাকা, আল্লাহর দান ভান্ডার কে ১০০০ টাকা, মেসার্স বিসমিল্লাহ স্টোরকে ২০০০ টাকা সহ মোট তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।

এসময় জেলা পুলিশের ১টি টিম ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share Now