আইপিডিসি ও ফোর্ড বাংলাদেশ-এর মাঝে চুক্তি স্বাক্ষর

আপডেট: August 21, 2023 |
inbound4235012931872619702
print news

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও ফোর্ড বাংলাদেশ (এম অ্যান্ড ইউ মোটরস)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, ফোর্ড বাংলাদেশ থেকে গাড়ি ক্রয়ের জন্য আইপিডিসি থেকে অটো লোন নেওয়া গ্রাহকরা পাবেন মাত্র ৪৮ ঘন্টার মধ্যে প্রসেসিং-এর সুবিধা, আকর্ষণীয় ইন্টারেস্ট রেট এবং সুনির্দিষ্ট রিলেশনশিপ ম্যানেজার।

এই সমঝোতার আওতায় যৌথ ক্যাম্পেইন, বিশেষ ট্রেনিংসহ বিভিন্ন উদ্যোগ নিবে কোম্পানি দুটি।

চুক্তি স্বাক্ষরকালে আইপিডিসি’র হেড অফ অটো লোন এইচ.এম পারভেজ খান, ফোর্ড বাংলাদেশ-এর অপারেশন্স ডিরেক্টর আশিক উন নবী; হেড অফ সেলস এম জি কে মুইনুদ্দীন; হেড অফ মার্কেটিং নাফিজ ইমতিয়াজ করিমসহ উভয় কোম্পানির আরও কিছু কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Share Now