নাটোরে কোটি টাকা সমমূল্যের হিরোইন উদ্ধার

আপডেট: August 22, 2023 |
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরে প্রায় ০৪ কোটি টাকা মূল্যের ০৩ কেজি ৭০০ গ্রাম হেরোইন ও ০১টি পাথর বোঝাই ট্রাকসহ ০২ জন কে আটক করা হয়েছে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস বিফিংয়ে জানান মোহাম্মদ তারিকুল ইসলাম পুলিশ সুপার নাটোর

তিনি জানান নাটোর পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) অফিসার্স ইনচার্জ সদর থানা, ডিআইও (১), ইন্সপেক্টর আবু সাদাদ, ডিবি সহ নাটোর থানার চৌকস টিম অদ্য ২২-০৮-২০২৩ খ্রিঃ ভোর ০৪.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা হতে ঢাকাগামী পাথর বোঝাই হলুদ রংয়ের টাটা ০১ টি ট্রাক নাটোর শহরের বড়হরিশপুরস্থ মেসার্স মুন মটরস এর দোকানের সামনে আটক করে। ট্রাকে থাকা ড্রাইভার ১। মোঃ সাগর আলী (২১), পিতা-মোঃ আব্দুস সাত্তার, সাং-মিয়া সাহেব পাড়া, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ ও হেলপার ২। সালাহ উদ্দিন (২১), পিতা-মোঃ সেলিম, সাং-ব্রাহ্মনগাঁও, থানা-কালীগঞ্জ, জেলা-গাজীপুরকে আটক করে।

এ সময় আটককৃত আসামীদের হেফাজত হতে ট্রাকের ড্যাশ বোডের ভিতরে থাকা সাদা পলিথিনে মোড়ানো সর্বমোট ০৯ (নয়) টি প্যাকেটের ভিতর প্রায় ০৪ কোটি টাকা মূল্যের ৩.৭০০ (তিন কেজি সাত শত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন এবং ২। ০১ (এক) টি টাটা হলুদ রংয়ের পাথর বোঝাই ট্রাক উদ্ধারপূর্বক জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Share Now