সান্তাহারে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের এক সদস্য গ্রেফতার

আপডেট: August 22, 2023 |
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারী চক্রের সদস্য আব্দু্স ছালাম(৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) রাতে বগুড়ার আদমদীঘি সান্তাহার রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুস ছালাম সান্তাহার চা বাগান এলাকার জনাব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।

এ নিয়ে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হলো।

সান্তাহার রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান,সান্তাহার রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন যাবৎ একটি চক্র কাউন্টার হতে ট্রেনের টিকিট ক্রয় করে কালোবাজারীর মাধ্যমে সাধারণ যাত্রীদের কাছে উচ্চমূল্যে বিক্রি করতো।

গত সোমবার রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে সাধারণ যাত্রীদের কাছে কালোবাজারীর মাধ্যমে টিকিট বিক্রি কালে ৫ টি টিকিটসহ সুমন হোসেনকে এবং আজ মঙ্গলবার ওই চক্রের সদস্য আব্দুস ছালামকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত টিকিট কালোবাজারী আব্দুস ছালামের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share Now