ফরিদপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আপডেট: August 23, 2023 |
inbound8612477625908950823
print news

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলা জামায়াতে ইসলামী উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল সাড়ে সাতটায় উক্ত কর্মসূচি পালন করে সংগঠনটি।

জামায়াত নেতা মরহুম দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাযার নামাজ ঢাকায় করতে না দেওয়া, সারা দেশে গায়েবানা জানাজায় হামলার প্রতিবাদে উক্ত কর্মসূচি পালন করে ফরিদপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর।

সংগঠনের আমীর মাওলানা জসিমউদদীনের সভাপতিত্বে
স্থানীয় গজারিয়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণপূর্বক পুনরায় আরাম্ভস্থলে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর ইমতিয়াজ উদ্দিন আহমেদ, ফরিদপুর সদর উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর শাখার সদস্য মাওলানা আবুল হাসান। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা সরকারের সমালোচনা করে অবিলম্বে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান।

Share Now